শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি !

ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি !

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও থেকে,,

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে আটক দুই বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সীমান্ত পিলার ৩৬৬/২-এস-এর কাছে ভারতের মানিকখাড়ী এলাকায় বিজিবি ও বিএসএফ-এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ দুই বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। আটককৃতরা হলেন, রানীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের বিকাশ শীল (২২) ও পূর্ণ নাথ (২৬)।
বিজিবি সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ঠাকুরগাঁও জেলার বেতনা সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার ৩৬৬/১-এস সীমান্ত পিলারের বিপরীতে ভারতের কাদেরগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুই বাংলাদেশিকে আটক করে। ঐ সময় আরও তিন বাংলাদেশি নাগরিক সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলেও তারা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। পরে বিজিবি বিএসএফ-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আটক ২ বাংলাদেশিকে ফিরিয়ে আনার চেষ্টা চালায়।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল তানজির আহম্মেদ বলেন, সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ফেরত পাওয়া দুই বাংলাদেশিকে আইনি প্রক্রিয়ার জন্য হরিপুর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ