শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

​নেছারাবাদে বিএনপি’র মে দিবসের র‍্যালি ও আলোচনা সভা

মোঃ আরিফ বিল্লাহ নেছারাবাদ (পিরোজপুর)প্রতিনিধি।

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা এবং পৌর বিএনপি। বুধবার (১লা মে) সকাল ১০টায় শ্রমিক দলের অফিস থেকে শুরু হয়ে র‍্যালিটি বাজার প্রদক্ষিণ শেষে স্বরূপকাঠি বিএনপি’র মূল কার্যালয়ে এসে শেষ হয়।
​র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান বক্তা ও অতিথিরা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতিপূর্ণ বেতন অবকাঠামো নির্ধারণের জোর দাবি জানান। ​উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলহাজ্ব আবদুল্লাহ আল বেরুনী সৈকত, সাবেক সদস্য সচিব, উপজেলা বিএনপি। শফিকুল ইসলাম ফরিদ, সাবেক মেয়র, স্বরূপকাঠি পৌরসভা ও সাবেক সভাপতি, পৌর বিএনপি। নাসির উদ্দিন তালুকদার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক, স্বরূপকাঠি পৌর বিএনপি। শেলিম মিয়া, সভাপতি, উপজেলা শ্রমিক দল। আলাউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক দল। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখে শ্রমিক শ্রেণি, অথচ আজ তারাই সবচেয়ে বেশি অবহেলিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে শ্রমিকদের জীবনমান উন্নয়নে নতুন বেতন কাঠামো ঘোষণা এখন সময়ের দাবি। সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ