আরিফ বিল্লাহ।নেছারাবাদ(পিরোজপুর)
“গাহি সাম্যের গান—মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান”—এই স্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘নজরুলবর্ষ’ পালন উপলক্ষ্যে নেছারাবাদের শাইনিং স্টার কিন্ডারগার্টেন এ বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১৪ অক্টোবর ২০২৬ তারিখের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আজমল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যক্ষ জনাব এস এম জাহিদুল ইসলাম এবং স্বরূপকাঠি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ জনাব ডা: মোঃ ফজলুল হক। প্রধান বক্তা অত্র কিন্ডারগার্টেনের অধ্যক্ষ শাহ্ আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাইনিং স্টার কিন্ডারগার্টেনের ভারপ্রাপ্ত সভাপতি ও স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমীর প্রধান শিক্ষক জনাব মোঃ মোরশেদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র কিন্ডারগার্টেনের শিক্ষিকা সাবরিন রহমান।
শাইনিং স্টার কিন্ডারগার্টেনের পরিচালনা পর্ষদ সদস্য, অভিবাবক, শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের যৌথ বাস্তবায়নে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম এবং তাঁর অসাম্প্রদায়িক ও সাম্যবাদী ভাবধারার ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।