শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড়

 

মোঃ রিফাত আলী
দেওয়ানগঞ্জ প্রতিনিধি:

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা, সিনিয়র সহসভাপতি তারেক মাহমুদ, উপদেষ্টা খাদেমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফুলু, সিনিয়র সহসভাপতি নুর-ই-ইলাহী, আশরাফ হোসেন রাজা ও মোস্তাফিজ সালাম সজিব, রিফাত আলী, লাভলু, সহ আরো অনেক সাংবাদিক।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক আলিফ ও গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরো বলেন, দেশে দীর্ঘদিন ধরে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে অপরাধীরা যথাযথ শাস্তি পায়নি। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে এ পেশায় কাজ করার পরিবেশ সংকুচিত হবে। তাঁরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ