আরিফ বিল্লাহ,নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি।
দেশীয় জাত উন্নতি প্রযুক্তি প্রানী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেছারাবাদে শুভ উদ্বোধন করা হয় জাতীয় প্রানী সম্পদ ও প্রদর্শনী ২০২৫।২৬ নভেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বরূপকাঠী সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) রায়হান মাহমুদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান শিবলী,কৃষি ব্যাংক ব্যাবস্হাপক জহিরুল ইসলাম।
উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ তাপস কুমার ঘোষের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে অনুষ্ঠানস্হলে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় খামারি এবং পোল্ট্রি ফিড ব্যাবসায়ীদের নানা অভিযোগ দুঃখ দুর্দশার কথা শুনে গঠন মুলক দিক নির্দেশনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম।
আলোচনা শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের
উদ্বোধন করেন প্রধান অতিথি।এসময় তিনি প্রদর্শনীর সকল ষ্টল ঘুরে দেখেন এবং গনমাধ্যম কর্মী সহ উপস্হিত সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের সভাপতি ডাঃ তাপস কুমার ঘোষ জানান প্রানীদের জন্য আলট্রাসাউন্ড মেশিনের ব্যাবস্হা সহ অনেক জিনিসের প্রদর্শনীর ব্যাবস্হা এখানে রাখা হয়েছে।উদ্যোক্তারা প্রদর্শনীতে আসলে অনেক কিছু শিখতে পারবে।তিনি সকলকে প্রদর্শনীতে আসার আমন্ত্রন জানান।