শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

নেছারাবাদে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী তে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন

নেছারাবাদ প্রতিনিধি।

পিরোজপুরের নেছারাবাদে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২ মে শনিবার ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিটি স্বরূপকাঠী বাজারের দক্ষিণপাড় শ্রমিক দল কার্যালয় থেকে শুরু হয়ে স্বরূপকাঠী বাজার প্রদক্ষিণ করে। পরে সেটি বিএনপির মূল নির্বাচনী কার্যালয়ে এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা শ্রমিক দলের সভাপতি শেলিম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ: ছালাম বাতেন। প্রধান বক্তা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু। বিশেষ বক্তা স্বরূপকাঠী পৌর শ্রমিক দলের আহবায়ক শফিকুল ইসলাম সান্টু। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব আবদুল্লাহ আল বেরুনী সৈকত। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফকরুল আলম। স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র ও সাবেক পৌর বিএনপি সভাপতি শফিকুল ইসলাম ফরিদ। ব পৌর বিএনপি সভাপতি কাজী কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম। উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সমবায় বিষয়ক সম্পাদক ফরিদ হোসেন। সাবেক জেলা বিএনপির সদস্য আক্তার হোসেন রিপন প্রমুখ।
​সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা বিশেষ করে নারী শ্রমিকদের জন্য গর্ভকালীন সুযোগ-সুবিধা নিশ্চিত করা, নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ না করানো এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে বেতন-ভাতা বৃদ্ধির বিষয় তুলে ধরেন। বক্তারা বলেন, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই দেশের প্রকৃত অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব। অনুষ্ঠানে উপজেলা ও পৌর শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ