শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি)তে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম (৬০) অটো চালকের মর্মান্তিক মৃত্যু নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ে নতুন উপজেলার দাবীতে সংবাদ সম্মেলন। নেছারাবাদের গুয়ারেখা বিএনপির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার নেছারাবাদে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী তে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন ​নেছারাবাদে বিএনপি’র মে দিবসের র‍্যালি ও আলোচনা সভা নেছারাবাদে এক ব্যাবসায়িকে ভ্রাম্যমান আদালতের জরিমানা। স্বরূপকাঠিতে হাত-পা বিহীন নবজাতক, বাবার অস্বীকৃতির মাঝেও মায়ের অদম্য ভালোবাসা নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

জোনার ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী মাদ্রসার ছাত্রদের মধ্যে ইফতার ও খাবার বিতরণ

জোনার ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী মাদ্রসার ছাত্রদের মধ্যে ইফতার ও খাবার বিতরণ
মোঃ সবুজ মিয়া গাইবান্ধা থেকে।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসার ৩ হাজার ছাত্রদের মধ্যে পহেলা রমজান থেকে মাসব্যাপী ইফতার ও খাবার বিতরণ কার্যক্রম শুরু করেছে।
জানা গেছে, উপজেলার প্রানিত্মক অঞ্চলের ৩০টি মাদ্রাসায় একদিন করে তিন হাজার জন কুরআন পড়ুয়া শিক্ষার্থীদেরকে ইফতার করাবে সংগঠনটি। বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষের অর্থায়নে এই ইফতার বিতরণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও ফাউন্ডেশনে বিভিন্নভাবে সহযোগিতা করছেন ডা. মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার, সু প্যালেস, গাইবান্ধা, ভিক্টর লাইফস্টাইল লিমিটেড।
সংগঠনের সভাপতি আশিকুর রহমান শাওন বলেন, জোনার ফাউন্ডেশন ২০২০ সালে জুলাই মাসে কর্ম এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়ন, আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য সমপূর্ণ অরাজনৈতিক, অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সেচ্ছাসেবী সংস্থা হিসাবে আত্ম প্রকাশ করে। তিনি আরও বলেন, জোনার ফাউন্ডেশনের উদ্যোগে দু:স্থ রোজাদার ব্যক্তিদের জন্য বিনামূল্যে ইফতার প্রদান কার্যক্রম এবং স্বাক্ষর জ্ঞান ও কুরআন শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ