শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

সাদুল্যাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান বিপ্লব গ্রেফতার

সাদুল্যাপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান বিপ্লব গ্রেফতার

গাইবান্ধা থেকে মোঃ সবুজ মিয়া।
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লবকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সোয়া ৯টার দিকে সাদুল্যাপুর উপজেলা শহরের কাঁচা বাজারের আড়তের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। বিপ্লব সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সমপাদক। তিনি উপজেলার বনগ্রাম ইউনিয়নের সাদুল্যাপুর গ্রামের মৃত ফরহাদ হোসেন খানের ছেলে।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার বলেন, তারাবির নামাজের পর সদর ও সাদুল্যাপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাহারিয়া খান বিপ্লবকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে গাইবান্ধা সদর থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় ভাংচুর-আগুনের ঘটনায় জড়িতের অভিযোগ রয়েছে।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, গ্রেফতারের পর থানা হেফাজতে বিপস্নবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সদর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ