বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

বিরলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিরলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ,
বিরল (দিনাজপুর) থেকে :

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র এর আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিযাজ চৌধুরী পিনাক।
উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন এর সভাপতিত্বে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি রেজাউল ইসলাম বাদশা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিলন, হায়দার আলী, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রেন্টু, ধামইর ইউনিয়ন বিএনপি’র সভাপতি লাইসুর রহমান, সাধারণ সম্পাদক তোজাম্মেল হক, বিরল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (রবি), বিজোড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম, ফরক্কাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ তার পরিবারের মরহুম সদস্যদের রুহের মাগফিরাত এবং জীবিত সকলের সুস্বাস্থ্য কামনা করে মুনাজাত পরিচালনা করেন, বিরল দারুস সুন্নাত আলীম মাদ্র্রাসার প্রভাষক মাওলানা মোঃ ফেরদৌস হোসেন। পরে তৈয়বা মজুমদার রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র এর একদল স্বাস্থ্যকর্মীগণের সহযোগীতায় উপস্থিত নেতৃবৃন্দ সুশৃঙ্খলভাবে স্বেচ্ছায় রক্তদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ