শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ বিচরণ নিশ্চিত করতে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় অবৈধ জাল, খুঁটি, স্থাপনা ও অন্যান্য নিষিদ্ধ সরঞ্জাম উচ্ছেদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) দুপুর ১২টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, নেছারাবাদের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া কনক।
অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন নদী ও জলাশয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী বিপুল পরিমাণ অবৈধ জাল, খুঁটি ও মাছ ধরার বিভিন্ন নিষিদ্ধ সরঞ্জাম জব্দ করে অপসারণ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ জাল ও বিভিন্ন স্থাপনার কারণে মাছের স্বাভাবিক প্রজনন, বিচরণ ও বৃদ্ধি ব্যাহত হয়, যা দীর্ঘমেয়াদে দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।
কর্মকর্তারা আরও বলেন, মৎস্য আইন বাস্তবায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

​অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা ফারিয়া হক কনক বলেন,​”আমাদের দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এবং জাটকা ও মা মাছ সুরক্ষায় প্রশাসনের এই অভিযান একটি নিয়মিত প্রক্রিয়া। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে আমরা কঠোর অবস্থানে আছি। অসাধু উপায়ে মাছ শিকার রোধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আইন অমান্য করে যারা দেশের মৎস্য সম্পদ ধ্বংসের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

​অভিযানে নেছারাবাদ থানা পুলিশ এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ