মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ!

মোঃ আরিফ বিল্লাহ রুবেল, নিজস্ব প্রতিনিধিঃ

গাছ বিক্রির ১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ২নং সোহাগদল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: স্বপন সরদারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী আব্দুল কামাল।
​অভিযোগের ভিত্তিতে আজ সোহাগদল ইউনিয়ন পরিষদে এএসআই আল-আমিন ও স্থানীয় শালিশদের একটি বৈঠক বসার কথা থাকলেও বিবাদী ইউপি সদস্য স্বপন সরদার সেখানে উপস্থিত হননি। এমনকি ঘটনার পর থেকে তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
​ভুক্তভোগী আব্দুল কামালের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগের আমলে পৈতৃক সম্পত্তির গাছ কাটার কথা বলে বিবাদী স্বপন সরদার শালিশদার সেজে ১ লক্ষ টাকা নিয়ে যান। পরবর্তীতে আপস-মীমাংসা করে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত সেই টাকার কোনো হদিস দেননি তিনি। উপায় না পেয়ে গত ২৩ জুন ২০২৬ তারিখে নেছারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। ​আইনি সুরাহার জন্য আজকের নির্ধারিত বৈঠকে বিবাদী উপস্থিত না হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি এর সুষ্ঠু বিচার ও তাদের পাওনা টাকা ফেরতের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ