শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক

💐ওয়াহিদুজ্জামান ওয়াহিদ এক বীরের নাম : নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক

যিনি নেছারাবাদ বিএনপির এক রাজনৈতিক ইতিহাস। দলের আদর্শবান নেতা হিসেবে যার প্রতি আস্থা ও ভালবাসা ছিলো অফুরন্ত। এলাকার প্রায় ৯০% মানুষের হৃদয়ের ভালবাসা শ্রদ্ধা ও আস্থার প্রতিক ছিলেন একজন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন। দল মত নির্বিশেষে সবাই / বেশিরভাগ মানুষ যাকে মন থেকে ভালবাসে। যার রাজনৈতিক ক্যারিয়ারের ৪৫ বছর দক্ষিণ বঙ্গ বিশেষ করে নেছারাবাদের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে অনন্তকাল। যিনি ইহজগতে তার কর্মযজ্ঞ থেকে চিরবিদায় নিলেন শনিবার (১৩ জুন) ২০২৬ তারিখে রাত ৮টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। যে দিনে পুরো নেছারাবাদে এক শোকের ছায়া নেমে আশে। এ যেনো ছায়া নয় নেছারাবাদ বিএনপি ও তার অনুসারী/ নেতাকর্মীদের বুকে হাজার/ লক্ষ টন ওজনের এক চাঁপাকান্না। নেছারাবাদ বিএনপির বলিষ্ঠ এই নেতা ও রত্নকে হারিয়ে দল ও এলাকার বিরল ক্ষতর সৃষ্টি হয়েছে। এ ক্ষত দল ও এলাকাবাসীর কাছে অপুরনীয়। নেছারাবাদ বিএনপির এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কল্যান ও সহযোগিতা ছাড়া পিরোজপুর ২ আসনে কেউ কখনো এমপি হতে পারেনি। তার নির্দেশনায় অটল ছিলো তার হাতে গড়া এলাকার অনেক নেতা কর্মী। শিক্ষিত, ভদ্র, বিচক্ষণ, মানবিক, সমাজসেবক, আদর্শবান কোনো আখ্যাই তার জন্য পরিপূর্ণ হয়না। তবে তিনি রয়ে যাবে অনন্তকাল মানুষের হৃদয়ে নেছারাবাদের ইতিহাসে। মহান আল্লাহপাক এই মহান, ত্যাগী ও জনপ্রিয় ব্যক্তিত্বকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার আদর্শ ও সম্মান অক্ষুণ্ণ রেখে তার অনুসারী সকল নেতাকর্মীকে দলের প্রতি দ্বায়িত্ববোধ ও কর্মযজ্ঞ বলিয়ান রেখে তার মতো বীরের বেশে এগিয়ে যাওয়ার ক্ষমতা দান করুন। তাতেই হয়তো মরহুমের রুহ শান্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ