শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

পিরোজপুর-২ আসনে গনঅধিকার পরিষদের সম্ভব্য প্রার্থী শামসুল আলমের গনসংযোগ ও নির্বাচনী ইশতেহার

নেছারাবাদ(স্বরূপকাঠী) প্রতিনিধিঃ
দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহি এবং বাংলার অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরীফে পবিত্র জুমার নামাজ আদায় করেন পিরোজপুর-২ আসনে গনঅধিকার পরিষদের সম্ভব্য প্রার্থী শামসুল আলম। নামাজের শেষে মাজার জিয়রত করে গনসংযোগ শুরু করেন ছারছিনা খেয়াঘাট থেকে স্বরূপকাঠী বাজারের প্রধান প্রধান সড়ক এবং নদীর পশ্চিমপাড়ের ইন্দেরহাট ও মিয়ারহাট সড়কগুলোতে। তিনি গনসংযোগের সময় দোকান পাঠ, পথযাত্রীসহ সকলের সাথে কুসল বিনিময় করেন। এমসয় তার সাথে ছিলেন গনঅধিকারের নেতৃবৃন্দ। শামসুল আলম তার নির্বাচনী ইশতেহারে পিরোজপুর-২ আসনের সকল শ্রেনীর মানুষের উদ্দেশ্যে বলেন, মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগীতাই মূল শক্তি। আপনাদের এই আস্থা ও ভালোবাসাই পূজিঁ করে আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের সুখ-দুঃখের সাথি, জন্মভূমির প্রতিটি সমস্যার সাথে আমি গভীরভাবে পরিচিত। আমার রাজনীতি ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং মানুষের কল্যান, এলাকার উন্নয়ন এবং নবপ্রজন্মের ভবিষ্যৎ নিরাপদ করার জন্য। আমি বিশ্বাস করি জনগনই গনতন্ত্রের মূল ভিত্তি। জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধি কেবল সংসদে বসে আইন প্রণয়ন করে না বরং মানুষের প্রকৃতি সেবক হয়ে কাজ করে। আমি চাই আপনাদের প্রতিনিধি হয়ে সত্যিকার অর্থে জনগণের সেবক হতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ