সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

সঙ্গে থাকা বাচ্চা মেরে কুকুরটি কামড়ালো বৃদ্ধ, শিশুসহ ছয়জনকে

সঙ্গে থাকা বাচ্চা মেরে কুকুরটি
কামড়ালো বৃদ্ধ, শিশুসহ ছয়জনকে

বাদল আহাম্মদ খান আখাউড়া থেকে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোমবার সন্ধ্যায় ঘন্টা দু’য়েকের ব্যবধানে শিশু, বৃদ্ধসহ ছয়জনকে কামড়েছে একটি পাগলা কুকুর। এর আগে এটি সঙ্গে থাকা একটি বাচ্চা কুকুরকে কামড়ে মেরে ফেলে।
আহতরা হলো, প্রহলাদ ঘোষ (১২), রবিউল ইসলাম (১৩), আবুল হোসেন (৭৮) সুকুমার দাস (৬২), মো. মোজাহিদ (১২) ও শিউলী বেগম (২০)। পৌর এলাকার রাধানগর চৌরাস্তা ও ঘোষ পাড়া মোড় এলাকায় তারা কুকুরের কামড়ের শিকার হন। এর মধ্যে শিউলী বেগম ঢাকা থেকে আখাউড়ায় বেড়াতে আসেন। আহত সুকুমার দাস ও প্রহলাদ ঘোষকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।
এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। রাত সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কুকুরটিকে মারতে এলাকার লোকজন মোড়ে মোড়ে লাঠি হাতে অবস্থান নিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও লুৎফর রহমান জানান, কুকুরের কামড়ে আহত ছয় জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে গুরুতর প্রহলাদ ঘোষ ও সুকুমার দাসকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ