রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

মুগদা ম্যাক্স ইন হোটেলে পুলিশের হঠাৎ অভিযান: আটক ২,

মুগদা ম্যাক্স ইন হোটেলে পুলিশের হঠাৎ অভিযান: আটক ২,

প্রিয়া চৌধুরী, নিজস্ব প্রতিনিধিঃ

রাজধানীর মুগদা এলাকায় অবস্থিত ম্যাক্স ইন ইন্টারন্যাশনাল হোটেলে শুক্রবার দুপুর ১:২০ মিনিটে মুগদা থানা পুলিশের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুই জনকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে হোটেল মালিক ১, সেলিম গাজী ২/ আরিফ হোসেন ও হাজী মোহাম্মদ – পরিচালনা করে সি সি ক্যামেরা দিয়ে পুরো এলাকায় দেগবাল করেন।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভিজিটিং কার্ড, জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও অন্যান্য সন্দেহজনক জিনিস উদ্ধার করা হয়। স্থানীয়দের মতে, এই হোটেলে অল্প বয়সী নারী দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপ পরিচালনা করা হচ্ছিল।

গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, অভিযানের সময় হোটেল মালিক ও অন্যান্য কর্মীরা পালিয়ে যায়।ধারণা করা হচ্ছে, এর পেছনে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সংযোগ রয়েছে যাদের নাম ইতোমধ্যেই তদন্তে উঠে এসেছে।

গণমাধ্যমকর্মী ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুরো অভিযানটি পরিচালিত হয় এবং পুলিশ সূত্রে জানা গেছে,এই ঘটনার দ্বিতীয় ধাপে আরও বড় পরিসরে অনুসন্ধান চালানো হবে।

এই ধরনের অভিযান যেন নিয়মিত হয়, এমন দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মুগদার মতো জনবহুল এলাকায় এমন অপকর্ম চলতে থাকলে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব নয় — এমনটাই মত সচেতন মহলের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ