সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

অবৈধ সম্পদের তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলার অভিযোগ।

 

আবুল কালাম আজাদ কেরানীগঞ্জ থেকে।         অবৈধ সম্পদের তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দেশ জুড়ে সাংবাদিক মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। অনেক হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। ২৬ মার্চ রাত ৮ টার দিকে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা সংলগ্ন মোড়ে এই হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকোর) কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও দৈনিক প্রতিদিনের কাগজের সিনিয়র ক্রাইম রির্পোটার হিসাবে কর্মরত মোঃ ফয়সাল হাওলাদার। পরে তাকে ঢাকা মিডফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

জানাগেছে, ঢাকার কেরাণীগঞ্জ চক বাজারের কুলি ও মাদক ব্যবসায়ী ওয়াহেদ মিয়ার আলীসান বাড়ি নামে একটি সংবাদ প্রকাশ করে। সেই রিপোর্টকে কেন্দ্র করে হামলাকারী খোলামোড়া জিয়ানগর এলাকার ওয়াহেদ মিয়া (৪৮) তার ছেলে সুমন (২৫), মেয়ে সালমা (২৭) ও ওয়াহেদ মিয়ার স্ত্রী ফাহিমা অর্তকিত হামলায় চালিয়ে এলোপাতাড়ি মারধর করে ফয়সালকে গুরুতর। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলা কারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাংবাদিক ফয়সাল হাওলাদারকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়।

এঘটনায় আজ ২৮ মার্চ কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে৷ যার জিডি নং ১৬৭১

এবিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ওসি সোহরাব হোসেন এর কাছে জানতে চাইলে তিনি বলেন জিডি পেয়েছি তদন্তপূর্বক আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ