রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

মাদারীপুরে নিরাপদ খাদ্য নিয়ে স্কুলে সচেতনতা সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি।বাংলাদেশ নিরাপদ খাদ্য সচেতনতামূলক  বিষয়ের ধারাবাহিকতায় মাদারীপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা কর্মসূচি আজ বুধবার (১৪ মে) সকালে সদর উপজেলার সমাদ্দার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

 

সভায় আলোচনায় বক্তরা বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য নিরাপদ খাবার গ্রহণ প্রয়োজন। নিরাপদ খাবার নিয়ে অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে। ভ্রান্ত ধারণাগুলো আমাদের ভেঙ্গে ফেলতে হবে। ফরমালিন শুধু  মাছ-মাংস বা প্রোটিন জাতীয় খাবারে প্রয়োগ করা যায়। ফলমূল ও শাক-সবজিতে ফরমালিন প্রয়োগ করা যায় না। তবে শাক-সবজিতে ক্ষতিকর কীটনাশক থাকতে পারে। তাই শাক-সবজি রান্নার আগে অন্তত ২০ মিনিট পানিতে ডুবিয়ে রাখতে হবে। ফল পাকাতে পরিমাণমতো ইথোফেন হরমোন ব্যবহার করা হলে তা মানবদেহের জন্য ক্ষতিকর হবে না।

জেলা নিরাপদ খাদ্য অফিসার

রফিকুল ইসলামের সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম।

এসময় সহকারী তথ্য অফিসার

মোঃ বেনজীর আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা তথ্য অফিসার দেলোয়ার হোসেন, সমাদ্দার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস হোসেন, শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেন এবং উপস্থিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ