রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

মোঃ সারোয়ার হোসেন অপু

নওগাঁ সংবাদদাতা,নওগাঁ।

নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা বা মেধা যাচাই পরীক্ষা ২০২৫ আজ শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল কেন্দ্রে উদ্বোধন করা হয়েছে। এদিন ইংরেজি পরীক্ষার মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা শুরু হয়। একই দিনে দ্বিতীয় বিষয় বাংলা পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় উপজেলার ১৯টি বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৭৮৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। সুষ্ঠু পরিচালনার জন্য প্রধান হল সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শামীম হোসেন। সহকারী হল সচিব হিসেবে রয়েছেন মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল মতিন, মোঃ সুজাইদ হোসেন, তসলিমা পারভীন ও জাকিয়া আফরিন।

বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হাফিজুর রহমান ও প্রধান হল সচিব মোঃ শামীম হোসেন বলেন,
“আজ আমাদের অ্যাসোসিয়েশন আয়োজিত বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এটি শুধু একটি পরীক্ষা নয়; শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ লক্ষ্যের পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। শিক্ষকেরা সারাবছর পরিশ্রম করে যে ভিত্তি তৈরি করেছেন, এই পরীক্ষার মাধ্যমে তারই মূল্যায়ন ঘটবে। সকল শিক্ষার্থীর সফলতা কামনা করছি। তারা যেন সৎ, নির্ভুল ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা সম্পন্ন করতে পারে।”

এছাড়াও তারা পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ, হল সুপার, হল সচিব এবং অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে ধন্যবাদ জানান। তাঁদের সহযোগিতা ও দায়িত্বশীলতার ফলে প্রতিবছরের মতো এ বছরও সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ