সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

মহেশখালীতে আল-কোরআন একাডেমি’র ৪১তম বার্ষিক ধর্মীয় সভা অনুষ্ঠিত

মহেশখালীতে আল-কোরআন একাডেমি’র ৪১তম বার্ষিক ধর্মীয় সভা অনুষ্ঠিত

নুরুল করিম (মহেশখালী) থেকে।
মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়া আল-কোরআন একাডেমি সংলগ্ন দাখিল মাদ্রাসা, এবতেদায়ী, নূরানী, হেফজ বিভাগ ও এতিমখানার বার্ষিক ধর্মীয় সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন।

আজ ১৩ ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) সকালে থেকে একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরীর পেশ করেন.. চকরিয়া দারুণ ইরফান মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নুরুল কাদের, বিশেষ বক্তা গুরুত্বপূর্ণ তকরীর পেশ করেন.. সুফিবাগ জামে মসজিদের খতিব ও কক্সবাজার মহিউসুন্নাহ দাখিল মাদ্রাসা’র সুপার হাফেজ মাওলানা ওয়াহিদুল ইসলাম জিহাদী, নারায়নগঞ্জ মাদ্রাসাতুল শরফ আল-ইসলামীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা ওবাইদুল কাদের নদভী কাসেমী।

উক্ত সভায় কক্সবাজার মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রমজান আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব শাহাদৎ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.. একাডেমি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছিদ্দিক নুরী, খোন্দকারপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারী মোজাম্মেল হক, খোন্দকারপাড়া আল-কোরআন একাডেমি প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, একাডেমি পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক দিদারুল আলম, ইউপি সচিব এম নুরুল কাদের, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শাহ আলম কুতুবী, মহেশখালী প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মকছুদুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও অধ্যয়নরত একাডেমির শিক্ষার্থী”সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খোন্দকার পাড়া ‘হুববুর রাসূল (সঃ) ইসলামী সংগঠন’ এর উদ্যোগে হাফেজ মোঃ আব্দুল ওয়াজেদ ও হাফেজ মোঃ মোস্তফা কামাল’কে পাগড়ি প্রদান ও ক্রেস্ট পুরস্কার প্রদান করেন।

বিচারক মন্ডলিদের উপস্থিতিতে অত্র মাদ্রাসার শিক্ষকদের পরিচালনায় কোরআনের বিভিন্ন সূরা লেখা, ক্বিরাত, হামনাত, বক্তিতা, সহীহ শুদ্ধ আজান ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আল-কোরআন একাডেমি সুপার মোহাম্মদ ছিদ্দিক নুরী সভাপতিত্বে সকালে পুরস্কার বিতরন সম্পন্ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ