রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট


পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ প্রেস ক্লাব পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আগামী ১৩ই আগষ্ট এক সাংগঠনিক উন্নয়ন সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
​উক্ত সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রেস ক্লাব পিরোজপুর জেলা শাখার সভাপতি এস এম সরোয়ার হোসেন।
​সংগঠন সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই সভা আহ্বান করা হয়েছে। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত থেকে সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন।
​এ বিষয়ে বাংলাদেশ প্রেস ক্লাবের পিরোজপুর জেলা শাখার সভাপতি এস এম সরোয়ার হোসেন জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং মুক্ত গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বাংলাদেশ প্রেস ক্লাব সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ১৩ই আগষ্টের সাংগঠনিক উন্নয়ন সভাটি পিরোজপুর জেলা শাখার প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত করতে এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
​উক্ত সভায় জেলা শাখার সকল কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্ট সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ