শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

যারা বলে টুপি ছাড়া নামায হয় তারা ধোঁকাবাজ- ছারছীনা পীর।

নিজস্ব প্রতিনিধি, অপরাধ তালাশ

বর্তমানে দেশে বিদেশে মুসলমানদের মধ্যে বিভিন্ন গোষ্ঠী আমল চুরির প্রতিযোগিতায় নেমেছে।তারা বলে দাড়ি না রাখলে মুসলমান হওয়া যায়।টুপি না থাকলে নামায হয় তারা ধোঁকাবাজ।তাদের কাছে আমার প্রশ্ন আল্লাহর নবী(সঃ) দাঁড়ি কেন রাখলেন,টুপি কেন পড়লেন,পাগড়ি কেন পড়তেন,গোল জামা কেন পড়তেন? ১৪ মার্চ শনিবার বাদ জোহর ১৩৬ তম ছারছীনা দরবার শরীফের ইছালে ছওয়াব
মাহফিলের আখেরী মোনাযাতের পূর্ব মুহুর্তে এসব কথা বলেন ছারছীনা পীর আমিরে হিযবুল্লাহ হযরত মাওলানা মুফতি আবু নছর নেছারুদ্দিন আহম্মেদ হোসাইন(মা জি য়া)।তিনি আরো বলেন অনেকেই বর্তমানে দেখা যায় আমার এবং
দরবারের অপপ্রচার করতে ফেসবুকে ব্যাস্ত থাকে তাতে কিছু মনে করবেন না।শয়তানের কাজ শয়তানে করছে।এ দুনিয়ায় যেভাবে নিজেকে সাজাবেন আখিরাতে আল্লাহ সেইভাবে আপনাকে ফয়সালা দিয়ে দিবেন।মানুষের সাথে ভাল ব্যাবহার করবেন।রাসুল (সঃ) আমাদের মানুষের সাথে ভাল ব্যাবহার করতে শিক্ষা দিয়েছেন সুদ খাবেন না ঘুষ খাবেন না প্রতিহিংসা পরায়ন হবেন না।আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যাবহার করবেন এই বলে তিনি একটা দরুদ পাঠ করান এবং সকলের উদ্দেশ্যে বলেন কপালে থাকলে রাসুল(সঃ) এর দর্শন পেয়ে যাবেন ইনশাআল্লাহ।আপনাদের দুই টাকা পাঁচ টাকা দিয়ে এই দরবার চলে।লিল্লাহ বোডিং এ হাজার হাজার ছাত্র ফ্রি খায়।মিনারের কাজ অনেক দুর এগিয়ে গিয়েছে।সামনে ছাত্রাবাস করতে খরচ হবে প্রায় ৩০০ কোটি টাকা।আপনারা আপনাদের পরিবার থেকে প্রত্যেকে একটি করে সন্তান ছারছীনায় দিবেন এই অনুরোধ করি।পীর ছাহেব কেবলা তার নিজের এবং তার পরিবারের জন্য দেশবাসীর কাছে দোয়া চান ঈদের পরে তার কিডনিতে একটি অস্রপাচারের কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ