সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩ নেছারাবাদে মসজিদের টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে। নেছারাবাদে খাল খননের উদ্যোগের মাঝেই ভরাটের অভিযোগ, তানভীর মহরির বিরুদ্ধে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর। মাননীয় প্রধানমন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষন হ্যান্ডবিলেই মিলল খুনের ক্লু, দূরদর্শিতায় প্রশংসায় ভাসছেন নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান

আজ শুরু ঐতিহাসিক ছারছীনা দরবারের ১৩৫ তম ঈছালে ছওয়াব মাহফিল।

আজ শুরু ঐতিহাসিক ছারছীনা দরবারের ১৩৫ তম ঈছালে ছওয়াব মাহফিল।

আরিফ বিল্লাহ।নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি।

আজ ২৯ নভেম্বর শনিবার থেকে শুরু উপমহাদেশের ঐতিহ্যবাহী আধ্যাত্বিক ছারছীনা দরবার শরীফের ৩ দিন ব্যাপী ১৩৫ তম ঈছালে সওয়াব মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলন ২০২৫।দেশব্যাপী এটি অগ্রাহায়নের মাহফিল নামে পরিচিত।
ইতিমধ্যে সমগ্রদেশ থেকে আশেকান মুরিদান ভক্তবৃন্দ লঞ্চ,ট্রলার, স্টিমার বাস,ট্রাক যোগে মাহফিল ময়দান উপস্থিত হয়েছেন।
২৮ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব ছারছীনা পীর হযরত মাওঃ মুফতি শাহ সুফি আবু নসর নেছারউদ্দিন আহম্মেদ হোসাইনের বক্তব্য কোরআন তেলোয়াত জিকির আসগর হামদ নাত পরিবেশন মিলাদ কিয়াম দোয়া মোনাযাতের মধ্য দিয়ে মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
আগামী ১ নভেম্বর সোমবার জোহর নামায বাদ ছারছীনা পীরের বয়ানের পরে আখেরী মোনাযাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত ঘোষনা করা হবে।
শতাব্দীর ঐতিহ্যবাহী এ দরবার সম্পূর্ন অরাজনৈতিক ভাবে পরিচালিত হয়।ধর্ম বর্ন দলমত নির্বিশেষে সকল মানুষের ভক্তি শ্রদ্ধা এবং স্বতষ্ফূর্ত র্অংশগ্রহনে মাহফিল অনুষ্ঠিত হয় এবং ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান আলিয়া মাদ্রাসার ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক এবং কন্ট্রোল রুম ইনচার্জ মাওঃনজরুল ইসলাম।
মাহফিল ঘিরে নিরাপত্তা জোরদার করতে শত শত মাদ্রাসা শিক্ষার্থীর পাশাপাশি রয়েছে একঝাক দ্বায়িত্বশীল আইনশৃঙ্খলা বাহিনি।শুক্রবার বাদ জুমা এ সকল আইনশৃঙ্খলা বাহিনি নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।ব্রিফিং প্যারেডে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা সহকারী পুলিশ সুপার আব্দুল আউয়াল।
ইতিমধ্যে মাহফিল ঘিরে এলাকায় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।৩০ নভেম্বর রবি বার বিএনপি মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর এবং ১ ডিসেম্বর সোমবার শেষের দিনে আলজেরিয়ার রাষ্ট্রদূতের মাহফিলে আসার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ