মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী। নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট

নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত।

মোঃ ছালাম, স্টাফ রিপোর্টারঃ-

পিরোজপুরের, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক বনায়নের অংশ হিসেবে নেছারাবাদ উপজেলার আনসার ও ভিডিপির কার্যালয় ফলদ,বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি গ্রহন করেছে। এরই ধারাবাহিকতায় ১১ আগস্ট ২০২৬ রোজ মঙ্গলবার নেছারাবাদ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে চারা রোপন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব প্রদীপ চন্দ্র দত্ত, বিএ,এম,এস ,জেলা কমান্ড্যান্ট,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পিরোজপুর, জনাব অমিত দত্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, নেছারাবাদ, পিরোজপুর, মোসাঃ সেতারা আলো , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,উপজেলা প্রশিক্ষক জনাব পিন্টু চন্দ্র দাস, ইউনিয়ন দলনেতা/দলনেত্রী সঞ্জয় বিশ্বাস, মোঃ রেজাউল করিম,মোঃ আব্দুল খালেক,মোঃ কামরুজ্জামান মিঠু, মোঃ হাসান, মোঃ তরিকুল ইসলাম, কবিতা বিশ্বাস, মোসাঃ শিউলি, মোসাঃ ইশরাত জাহান, মুক্তা হাওলাদার, মোসাঃ রহিমা সহ আনসার ও ভিডিপির বিভিন্ন ভাতাভূক্ত সদস্য – সদস্যাবৃন্দ। এ সময় জেলা কমান্ড্যান্ট জনাব প্রদীপ চন্দ্র দত্ত বলেন ,বাহিনীর মহাপরিচালক মহোদয় এর নির্দেশ ক্রমে সামাজিক বনায়নের অংশ হিসেবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের অন্যান্য জেলার ন্যায় পিরোজপুর জেলায় আনসার ও ভিডিপি কর্তৃক এই বৃক্ষ রোপন কর্মসুচি ২০২৬ পালন করা হয় এবং তিনি এই মহতী উদ্যোগের জন্য মহাপরিচালক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমিত দত্ত বলেন এটা একটি গুরুত্বপূর্ণ এবং মহতী উদ্যোগ । বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অনুপ্রেরণায় অন্যান্যরাও যেন বৃক্ষ রোপণ ও বনায়নে উৎসাহী হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ