মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ে নতুন উপজেলার দাবীতে সংবাদ সম্মেলন। নেছারাবাদের গুয়ারেখা বিএনপির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার নেছারাবাদে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী তে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন ​নেছারাবাদে বিএনপি’র মে দিবসের র‍্যালি ও আলোচনা সভা নেছারাবাদে এক ব্যাবসায়িকে ভ্রাম্যমান আদালতের জরিমানা। স্বরূপকাঠিতে হাত-পা বিহীন নবজাতক, বাবার অস্বীকৃতির মাঝেও মায়ের অদম্য ভালোবাসা নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে তেল বিক্রির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে তেল বিক্রির
অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বাদল আহাম্মদ খান, আখাউড়া থেকে।

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে তেল বিক্রির অভিযোগ ও তেলের মূল্য প্রদর্শন না করায় তিনটি পাইকারি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে পৌর এলাকার জগৎ বাজারের ওই তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইফতেখারুল আলম জানান, আয়াত ওয়েল মিলকে তিন হাজার টাকা, মেসার্স কাউসার ট্র্রেডার্সকে তিন হাজার টাকা ও সুরজিত স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, ধার্য্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্য গ্রহণ না করার বিষয়ে এ সময় তাদেরকে সতর্ক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ