বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

বাদল আহাম্মদ খান
আখাউড়া থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে একদিনের জন্য মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে। যে কারণে বুধবার ভারতে মাছ যায়নি।
ব্যবসায়িরা জানিয়েছেন, ভারতে ডলারের দাম বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে ফের ভারতে মাছ রপ্তানি করা হবে।
এদিকে গত তিনদিন ধরে বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে। ভারত ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের ব্যবসায়িরা দ্রুত এর সমাধান দাবি করেছেন।
ব্যবসায়িরা জানান, বাংলাদেশের তৈরি পোশাক, ফল, ফলের স্বাদযুক্ত পানীয় ও কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা ও সুতার উপজাত এবং আসবাবপত্র আমদানি করবে না বলে ভারত জানিয়ে দিয়েছে। এসব পণ্যের মধ্যে তৈরি পোশার ও কাঠের আসবাব বাদ বাকি সকল ধরণের পন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়। এখন বন্দর দিয়ে রপ্তানিনিষিদ্ধ আনছেন না ব্যবসায়িরা। তবে মাছ রপ্তানি আগের মতোই স্বাভাবিক রয়েছে।
ভারতের নিষেধাজ্ঞার কারণে শতকরা ৩০ ভাগের বেশি রপ্তানি বাণিজ্য কমে আসবে বলে ধারণা করছেন ব্যবসায়িরা। এতে তাদেরকে লোকসানের মুখে পড়তে হবে।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. নেসার আহমেদ ভূঁইয়া বলেন, ‘ভারতে ডলারের দাম বেড়েছে। আমরা বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবো। যে কারণে একদিন মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ