বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

কসবা সীমান্তে বিজিবি’র নতুন বিওপি’র যাত্রা শুরু

কসবা সীমান্তে বিজিবি’র নতুন বিওপি’র যাত্রা শুরু

বাদল আহাম্মদ খান, আখাউড়া থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবার খাদলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর নতুন বিওপি’র অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। নতুন এ বিওপি’র মাধ্যমে সীমান্ত রক্ষাসহ সীমান্ত সংক্রান্ত সকল অপরাধ নিয়ন্ত্রণ আরো জোরালোভাবে করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মো. রেজাউল কবির বুধবার বিকেলে অপারেশনাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান, সহকারি পরিচালক মো. মতিউর রহমান, খাদলা বিওপি কামান্ডার মো. মোবারক হোসেনসহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্ণেল মো. রেজাউল কবির কার্যক্রম উদ্বোধনের সময় বিজিবিতে কর্মরতদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা দেন। নতুন বিওপি হিসেবে খাদলা যুক্ত হওয়ায় তিনি এর মাধ্যমে সীমান্ত রক্ষাসহ সীমান্ত সংক্রান্ত সকল অপরাধ নিয়ন্ত্রণ আরো জোরালোভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ