মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ে নতুন উপজেলার দাবীতে সংবাদ সম্মেলন। নেছারাবাদের গুয়ারেখা বিএনপির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার নেছারাবাদে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী তে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন ​নেছারাবাদে বিএনপি’র মে দিবসের র‍্যালি ও আলোচনা সভা নেছারাবাদে এক ব্যাবসায়িকে ভ্রাম্যমান আদালতের জরিমানা। স্বরূপকাঠিতে হাত-পা বিহীন নবজাতক, বাবার অস্বীকৃতির মাঝেও মায়ের অদম্য ভালোবাসা নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩

কসবায় বৌ-শ্যালিকাকে হত্যারকারী ঘাতক চট্টগ্রামে গ্রেপ্তার

কসবায় বৌ-শ্যালিকাকে হত্যারকারী
ঘাতক চট্টগ্রামে গ্রেপ্তার

বাদল আহাম্মদ খান, আখাউড়া থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৌ ও শ্যালিকাকে হত্যা করে পালিয়ে যাওয়া সেই ঘাতক মো. আমীর হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল কাদের জানান, তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়। থানায় এনে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে হত্যাকান্ডের ঘটনায় সোমবার রাতে কসবা থানায় মামলা দায়ের করা হয়।
রবিবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের রওশন আলীর মেয়ে যুঁথী আক্তার (২২) ও তার ছোট বোন স্মৃতি আক্তার (১৪) কে খুন করে আমীর হাসেন। যুঁথী ছিলেন অন্ত:সত্বা। বছর দেড়েক আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের জাকির হোসেনের ছেলে আমীর হোসেনের সঙ্গে যুঁথী আক্তারের বিয়ে হয়। হত্যার পর আমীর হোসেন পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ