শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হোমনা কফিল উদ্দিন গার্লস স্কুল

দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হোমনা কফিল উদ্দিন গার্লস স্কুল

আইয়ুব আলী, হোমনা থেকে।
‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ -এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনা উপজেলা
প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের চারটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে
এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের দলনেতা আদিবা শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ বিষয়ের পক্ষে বিপক্ষে বিতার্কিকদের সাবলীল যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শেষ হয়। হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয়, কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এতে অংশগ্রহণ করেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা ফলাফল ঘোষণা করেন। মডারেটর ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম। বিচারকার্য পরিচালনা করেছেন হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, মো. জহিরুল ইসলাম ও মো. আলী নেওয়াজ।

উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শরাফ উদ্দিন মানিক, শিক্ষক আবুল বাসার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ