সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

মাদারীপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ছড়াছড়ি।

দুর্জয় আব্বাস মাদারীপুর থেকে। মাদারীপুরে বিভিন্ন হাট বাজরসহ যত্রতত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ। আইনের তোয়াক্কা না করে মাদারীপুরের পুরান বাজার মোস্তফাপুর বাজার টেকেরহাটে প্রকাশ্যেই বিক্রি ও ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগের। পাশাপাশি ব্যবহার হচ্ছে একবার ব্যবহার্য প্লাস্টিক (ওয়ান টাইম) পণ্যও। বছরের পর বছর পরিবেশে টিকে থেকে এসব প্লাস্টিক পণ্য জনস্বাস্থ্য ও পরিবেশের চরম ক্ষতি করে চলেছে। প্লাস্টিক দূষণের নেতিবাচক প্রভাবও পড়ছে সামগ্রিক জীববৈচিত্র্যের ওপর। ফলে পরিবেশ মারাত্মক বিপর্যয়ের দিকে ব্যবহারের ফলে রাস্তাঘাট, নদী, নালা, ড্রেন ও মাটির গর্তে আবর্জনায় ছড়িয়ে পড়ছে। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা হলেও মজুত ও ব্যবহার বন্ধ হচ্ছে না।

জানা গেছে, ২০০২ সালে সরকার সব ধরনের পলিথিন শপিং ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে। এছাড়া উচ্চ আদালতও নিষিদ্ধ করেন পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য। একই সঙ্গে দেশব্যাপী নিয়মিত বাজার পর্যবেক্ষণ, পলিথিন কারখানা বন্ধ এবং যন্ত্রপাতি জব্দকরণের মাধ্যমে পলিব্যাগের ওপর আইনি নিষেধাজ্ঞার পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে বলেন । এই প্রজ্ঞাপণজারির পর কিছুদিন পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার থমকে পড়লেও পুনরায় বিভিন্ন পন্থায় তা বাজারে চলে এসেছে। পলিব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ হলেও আইন বাস্তবায়নে কোনো কার্যকরি পদক্ষেপ পরিলক্ষিত হয় না। ফলে দেশের বিভিন্ন স্থানের মতো মাদারীপুর জেলার সর্বত্র পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এই পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুর পুরান বাজারের কতিপয় অসাধু ব্যবসায়ী নিষিদ্ধ এই পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য মজুত করেন। পরে বিভিন্ন হাটবাজারের ব্যবসায়ীদের কাছে পাইকারি দরে বিক্রি করেন। পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাষ্টিক পণ্য পাশাপাশি কারণ হতে পারে ক্যানসারেরও। এ অবস্থায় ‘ওয়ান টাইম’-এর বিকল্প হিসেবে কাগজের তৈরি পণ্য ব্যবহারের কথা বলছেন পরিবেশবিদরা ।

জেলা প্রশাসনের মাসিক সভায় কঠোর সিদ্ধান্ত নিলে অতিদ্রুত পলিথিন ব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধ করা সম্ভব। পাশাপাশি এলাকার সচেতন ব্যাক্তিদেরও এগিয়ে আসতে হবে। এ বিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক এসএম শরিফুর বলেন, ‘আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি জনগণকে ও লিফলেটের মাধ্যমে জনসচেতনা বৃদ্ধি করতেছি পলিথিন শপিং ব্যাগ বন্ধ করতে হলে প্রথমে  জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সমূলে পলিথিন ব্যাগ নির্মূল করা দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে ‘।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ