সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বাদল আহাম্মদ খান।

সারাদেশে ঘটতে থাকা ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জেলা শাখা।

আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সচেতন নাগরিক কমিটি জেলা শাখার সভাপতি আবদুন নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, কোষাধক্ষ্য মোশাররফ হোসেন বেলাল, টিআইবির এরিয়া কোর্ডিনেটর আবুল কালাম আজাদ, সচেতন নাগরিক কমিটির সদস্য মোঃ আরজু, শামীমা শিকদার দীনা, নদী ও প্রকৃতি সুরক্ষা সংগঠন তরীর সভাপতি মোঃ শামীম আহমেদ, এডাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এস,এম শাহীন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বিগত সরকারের সময় বিচারহীনতার সংস্কৃতির কারণে বর্তমানে সমাজে ধর্ষণ, নারীর প্রতি সহিংসতাসহ নানা অপরাধের প্রবণতা ভয়ানক রুপ ধারণ করেছে। তবে ৫ আগস্টের পর দেশের মানুষ আশাবাদী হলেও বর্তমান সরকারের সময়েও সেই বিচারহীনতার সংস্কৃতি লক্ষ্য করা যাচ্ছে। যা শোভনীয় নয়, এতে অপরাধের প্রবণতা আরো বাড়বে। এ অবস্থায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতসহ সকল অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ