শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

নেছারাবাদে খাল খননের উদ্যোগের মাঝেই ভরাটের অভিযোগ, তানভীর মহরির বিরুদ্ধে

আরিফ বিল্লাহ নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ও স্বরূপকাঠি সদর ইউনিয়নের সীমান্তবর্তী একটি খাল ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে তানভীর মহরি নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সরকার যখন জলাবদ্ধতা নিরসন ও নৌপথ সচল রাখতে খাল খননের উদ্যোগ নিয়েছে, ঠিক সেই সময় এমন ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, খালের অংশ দখল করে সেখানে ভবন নির্মাণের জন্য সেফটি পাইলিং ও গাইড ওয়াল নির্মাণের কাজ চলছে। স্থানীয়দের দাবি, একসময় এই খাল দিয়ে বড় বড় নৌকা চলাচল করলেও এখন পানি প্রবাহই বাধাগ্রস্ত হচ্ছে।

এলাকার প্রবীণ বাসিন্দারা জানান, খালটি দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে সংকুচিত হয়ে পড়েছে। খোকন তালুকদার বলেন, “শৈশবে এই খালে নৌকা চলাচল করতে দেখেছি। এখন খালটি প্রায় মৃতপ্রায়। আমরা চাই এটি খনন করে দখলমুক্ত করা হোক।”

স্থানীয় বাসিন্দা আসাদ বলেন, খালের দুই পাড়ের অনেকেই দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। আমার পাকের ঘরও খালের মধ্যে পড়েছে। তানভীর এর পক্ষ নিয়ে বলেন, সে আরো খালের ভিতর যায়গা পাবে৷ তার জমি টেকসই করার জন্য পাইলিংয়ের কাজ করা হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করে তানভীর মহরি বলেন, তিনি নিজের ক্রয়কৃত জমিতেই ভবন নির্মাণ করছেন। তার দাবি, খাল খননের জন্য তিনি জেলা প্রশাসকের কাছেও লিখিত আবেদন করেছেন এবং পূর্বেও ভূমি অফিসে আবেদন করেছিলেন।

এ বিষয়ে স্বরূপকাঠি সদর ইউনিয়নের তহসিলদার বরুণ কর জানান, যেখানে পাইলিং করা হচ্ছিল, সেটি খালের অংশ হিসেবেই চিহ্নিত। তাই তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, খালটি দুই ইউনিয়নের নকশাভুক্ত হওয়ায় এটি উদ্ধারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে খাল দখলমুক্ত করে দ্রুত পুনঃখননের দাবি জোরালো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ