কাফেরদের মোকাবিলায় শিয়া সুন্নি নাই আমরা সব মুসলমান এক-ছারছীনা পীর
আরিফ বিল্লাহ।নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি।
বর্তমানে মুসলমানদের মধ্যে শিয়া সুন্নীর কোন পার্থক্য নেই।একটাই পার্থক্য সেটা হচ্ছে ফিলিস্তিনের সাথে ইজরাইলের যে পার্থক্য।মুসলমানদের সাথে কাফেরের যে পার্থক্য।মহাসঙ্কটময় এই মুহুর্তে আমরা ইরানের সাথে একাত্মতা ঘোষণা করছি।আমাদের অস্র নাই গোলা বারুদ নাই মিশাইল নাই কিন্তু ইমানদারের সব চেয়ে বড় শক্তি চোখের জল আছে।এই চোখের জল দ্বারা আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে আমরা ফরিয়াদ করব আল্লাহ ফিলিস্তিনকে রক্ষা কর ইরানকে রক্ষা কর ফিলিস্তিনকে স্বাধীন সার্ভভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করে দাও।১৩ মার্চ শুক্রবার পবিত্র জুমার নামায শেষে ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফের তিন দিন ব্যাপি ফাল্গুনের মাহফিলের দ্বিতীয় দিনে এসব কথা বলেন ছারছীনা পীর আমিরে হিযবুল্লাহ বাহারে শরীয়ত হযরত মাওলানা শাহ সুফি মুফতি আবু নছর নেছার উদ্দিন আহম্মেদ হেসাইন (মা জি য়া)।
জুমার নামায শেষে ইরান ফিলিস্তিন এবং দেশ ও জাতীর জন্য বিশেষ মোনাযাতের আগ মুহুর্তে ছারছীনা পীর আরো বলেন পুরো পৃথিবী আজ বেদ্বীনের দখলে এখান
থেকে ফিরে আসতে হলে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।তবে এযুদ্ধে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ।তিনি আগামী কাল বাদ জোহর ১৩৬ তম ইছালে ছওয়াব মাহফিল ২০২৬ এর আখেরি মোনাযাতে সম্ভব হলে সকলকে থাকার অনুরোধ জানান।