সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩ নেছারাবাদে মসজিদের টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে। নেছারাবাদে খাল খননের উদ্যোগের মাঝেই ভরাটের অভিযোগ, তানভীর মহরির বিরুদ্ধে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর। মাননীয় প্রধানমন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষন হ্যান্ডবিলেই মিলল খুনের ক্লু, দূরদর্শিতায় প্রশংসায় ভাসছেন নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান

বদলগাছীতে হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত: সরিষা চাষে অর্জিত লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

বদলগাছীতে হলুদ ফুলে ছেয়ে গেছে দিগন্ত: সরিষা চাষে অর্জিত লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার মাঠে মাঠে সবুজের মাঝে ফুটে আছে হলুদ সরিষা ফুল।
শীতের হাওয়ায় ছড়িয়ে পড়ছে সুবাশ,মধু আহরণে ফুলে ফুলে বসছে মৌমাছি।

সেই সাথে সরিষার হলুদ ফুলে মনোমুগ্ধকর হয়ে ছবি তুলছেন কোমলমতি শিশু সহ সকল বয়সী নারী ও পুরুষ। যত দূর চোখ যায় শুধু হলুদের সমারোহ।

২০২৫-২৬ মৌসুমে বদলগাছী উপজেলায় রেকর্ড পরিমান জমিতে সরিষা চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়, চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা চাষাবাদ করা হয়েছে। চলতি মৌসুমে সরিষা চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল ৩০০০ হাজার হেক্টর।

আর অর্জিত হয়েছে ৩৫০০ হাজার হেক্টর যা লক্ষ্য মাত্রার চেয়ে হেক্টর বেশি জমিতে চাষাবাদ হয়েছে।
জানাযায়, যথাসময়ে সরকারি পর্যায় থেকে কৃষকদের মাঝে বিনা মূল্যে সরিষার বীজসহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। শুরুর দিকে সরিষা ক্ষেতে পোকামাকড়ের আক্রমণ দেখা দিয়েছিল। কিন্তু কৃষকদের নিবিড় পরিচর্যা এবং মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তাদের পক্ষ থেকে যথাযথ পরামর্শ ও প্রত্যক্ষ কারিগরি সহযোগিতার কারণে তা প্রতিহত করা সম্ভব হয়। এখন কৃষকেরা সরিষার বাম্পার ফলনের আশা করছেন। সবচেয়ে বেশি সরিষার আবাদ হয়েছে উপজেলার বদলগাছী,সদর, মথুরাপুর, আধাইপুর মিঠাপুর, পাহাড়পুর, ও কোলা ইউনিয়নে।

উপজেলার বদলগাছী ইউনিয়নের সোহাসা গ্রামের মোস্তফা বলেন, ‘আমি এ বছর দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। কৃষি অফিস থেকে বীজ পেয়েছি। পরে আমি নিজে বাজার থেকে কিছু সরিষার বীজ কিনে জমিতে সরিষা বীজ বপন করেছি। প্রতিটি সরিষা গাছে প্রচুর পরিমাণ ফুল ধরেছে। ফুলগুলো আকারেও বড় হয়েছে। মনে হচ্ছে, এবার সরিষার ফলন ভালো পাবো। সময়মতো সরিষা তুলে বিক্রি করতে পারলে বাড়তি কিছু টাকা আসবে। সেই টাকা দিয়ে পুরোদমে ইরি-বোরো ধান চাষ করতে পারব।

উপজেলার মথরাপুর ইউপির মিলন মাহবুব বলেন, চলতি মৌসুমে আমি ৩বিঘা ধানী জমিতে সরিষা লাগিয়েছি। এই বছর আবহাওয়া ভালো থাকায় ভালো ফলনের আশা করছি। বাজারেও সরিষার ব্যাপক চাহিদা রয়েছে। নিজ পরিবারের তেলের যোগান দিতেই আমি সরিষার চাষ করি। বাড়তি সরিষা বাজারে বিক্রি করে থাকি।

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন,
তুলনামূলক কম উৎপাদন খরচের কারণে আমন ধান ও বোরো ধান আবাদের মধ্যবর্তী সময়ে সরিষা চাষ অধিক লাভজনক।

বদলগাছী উপজেলায় চলতি মৌসুমে ৩৫০০ হেক্টর জমিতে সরিষা ফসলের আবাদ হয়েছে। সরিষার উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে বারি সরিষা ১৪, বারি সরিষা ১৫, বারি সরিষা ১৮, বিনা সরিষা ৯ ও বিনা সরিষা ১১ অন্যতম। মাঠ অবস্থা পরিদর্শনপূর্বক আশা করা হচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে সরিষা ফসল হতে হেক্টর প্রতি ১.৬০ মে. টন হতে ১.৯০ মে. টন ফলন সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ