সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

নওগাঁর বদলগাছীতে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন 

মোঃ সারোয়ার হোসেন অপু

নওগাঁ সংবাদদাতা,নওগাঁ। 

নওগাঁর বদলগাছীতে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

“কৃষিই সমৃদ্ধি “এই স্লোগান কে সামনে রেখে ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায়  ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে নওগাঁর বদলগাছী উপজেলা কৃষি অফিস চত্বরে  সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা রানা পারভেজের সঞ্চালনায়  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত  কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

উপজেলা  কৃষি সম্প্রসারণ অফিসার  সজল সরকার, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহম্মেদ, উপজেলা প্রাণী সস্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাজহারুল ইসলাম। 

প্রধান অতিথি তার বক্তব্যকালে বলেন, উপজেলা কৃষি অফিস সর্বোচ্চ সরিষা বীজ ও সার প্রদান করছেন সুতরাং এই প্রণোদনা ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষেধ। যদি কেউ বিক্রয় করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপজেলা কৃষি অফিসার ও উক্ত অনুষ্ঠানের সভাপতি সাবাব ফারহান বলেন, প্রণোদনা মোট ৪০০০/- জন কৃষক কৃষাণীর মাঝে বিতরণ করা হবে। আজ উদ্ধোধনী অনুষ্ঠানে ১০০০ জন কৃষক/কৃষাণির মাঝে বীজ ও সার বিতরণ করা হবে।

জনপ্রতি  ১ কেজি সরিষা, ১০ কেজি পটাশ, এমওপি ১০ কেজি করে বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ