রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

স্বরূপকাঠিতে হাত-পা বিহীন নবজাতক, বাবার অস্বীকৃতির মাঝেও মায়ের অদম্য ভালোবাসা

স্বরূপকাঠিতে হাত-পা বিহীন নবজাতক, বাবার অস্বীকৃতির মাঝেও মায়ের অদম্য ভালোবাসা

নিজস্ব প্রতিনিধি, অপরাধ তালাশ ডেক্সঃ

পিরোজপুরের স্বরূপকাঠিতে নিউ সততা প্রাইভেট হাসপাতালে জন্ম নেওয়া হাত-পা বিহীন এক নবজাতককে ঘিরে সৃষ্টি হয়েছে মানবিক আবেগের এক ব্যতিক্রমধর্মী ঘটনা। গত ২২ এপ্রিল জন্ম নেওয়া শিশুটি ও মা বর্তমানে সুস্থ অবস্থায় বাবা বিহীন ফিরে গেলেন মা লিজার বাড়িতে। জন্ম নেওয়া ছেলে বাচ্চাটি আল্লাহতালা যেভাবেই পৃথিবীতে যেভাবেই পাঠাক না কেন মা লিজার ‌ সন্তানের প্রতি তার মমতা ও দৃঢ়তা অনড়।
জানা যায়, প্রতিবন্ধী সন্তান জন্ম নেওয়ার পর বাবা শিশুটিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং চিকিৎসা ব্যয়ের কোনো দায়িত্ব নেননি। এমনকি শিশুটিকে ফেলে আসার কথাও বলেন। কিন্তু মায়ের অবস্থান ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি স্পষ্ট ভাষায় জানান, “আমার বাচ্চাকে আমি ফেলে আসতে পারবো না, আমি তাকে মাদ্রাসায় পড়াবো।”
মানবিক দৃষ্টিকোণ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ও দায়িত্বরত চিকিৎসকরা নবজাতকের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করেন। তাদের আন্তরিক প্রচেষ্টায় শিশুটি বর্তমানে সুস্থ আছে।
পরবর্তীতে চিকিৎসা শেষে মা ও নবজাতক—বাবা বিহীন অবস্থায়—বাড়ি ফিরে যান। এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মায়ের অসীম ভালোবাসা ও দায়িত্ববোধ যেমন প্রশংসিত হয়েছে, তেমনি বাবার দায়িত্বহীন আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। হাসপাতাল ও ডাক্তারের অবদান ও এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
এই ঘটনাটি সমাজে মানবিক মূল্যবোধ, পারিবারিক দায়িত্ব এবং মায়ের নিঃস্বার্থ ভালোবাসার এক বাস্তব প্রতিচ্ছবি হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ