বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন

সুদি মহাজন ও ঘুষচক্রের বিরুদ্ধে গলাচিপায় তৌহিদী জনতার মানববন্ধন

মিঠুনপাল, পটুয়াখালী থেকে।

সুদ ও ঘুষচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবিতে গলাচিপায় মানববন্ধন করেছে তৌহিদী জনতা। সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের সামনের সড়কে উপজেলা ইমাম পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গলাচিপায় সুদি মহাজনদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে ঘুষ ছাড়া সেবা পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। এই দুই দুর্নীতির জাল ছিঁড়ে ফেলতে প্রশাসনকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।

বক্তব্য রাখেন উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা আঃ কাইয়ুম, ইসলামি আন্দোলন বাংলাদেশের গলাচিপা পৌর শাখার সভাপতি মোঃ নাজমুল হুদা রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাংবাদিক মো. মোস্তফা খান প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণ করেন স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও গণমাধ্যমকর্মীরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সম্প্রতি সুদের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করা খোকন দাসের পরিবারের সদস্য সঞ্জীব দাস ও দেবী রানী দাস। বক্তারা বলেন, খোকনের মতো আরও অনেকে এই সুদ-চক্রে পড়ে সর্বস্ব হারাচ্ছেন, অথচ মহাজনরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

একইসাথে বক্তারা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন দপ্তরে ঘুষ না দিলে ন্যায্য সেবাও মেলে না। এই ঘুষচক্র সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বক্তারা প্রশাসনের কাছে আহ্বান জানান— অবিলম্বে সুদি মহাজন ও ঘুষখোর কর্মচারীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনতে হবে।

তৌহিদী জনতা ঘোষণা দেন, সুদ ও ঘুষের বিরুদ্ধে তারা মাঠে থাকবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ