মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

সাবেক গৃহায়ণ মন্ত্রীর এপিএস ছেলেসহ গ্রেপ্তার

সাবেক গৃহায়ণ মন্ত্রীর এপিএস ছেলেসহ গ্রেপ্তার

বাদল আহাম্মদ খান, আখাউড়া থেকে।

সাবেক গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরীর একান্ত সহকারি সচিব (এপিএস) মো. মুসা আনসারি ও তার ছেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্র্যাক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইব্রাহিম আনসারি অপূর্বকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। মোকতাদির চৌধুরীও বর্তমানে একাধিক মামলায় জেল হাজতে আছেন।
ভাটারা থানা পুলিশের পৃথক নথি থেকে জানা যায়, বাবা-ছেলেকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মুসা আনসারীর সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ছাত্রদের হামলার ঘটনায় মুসা আনসারী সন্দেহভাজন আসামী। তবে তার ছেলে ইব্রাহিম আনসারীর রিমান্ড চাওয়া হয়নি। তিনি হত্যা মামলার এজহারনামীয় আসামী। দু’জনকেই রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ