শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি)তে অটোরিকশার চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শহিদুল ইসলাম (৬০) অটো চালকের মর্মান্তিক মৃত্যু নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ে নতুন উপজেলার দাবীতে সংবাদ সম্মেলন। নেছারাবাদের গুয়ারেখা বিএনপির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার নেছারাবাদে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী তে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন ​নেছারাবাদে বিএনপি’র মে দিবসের র‍্যালি ও আলোচনা সভা নেছারাবাদে এক ব্যাবসায়িকে ভ্রাম্যমান আদালতের জরিমানা। স্বরূপকাঠিতে হাত-পা বিহীন নবজাতক, বাবার অস্বীকৃতির মাঝেও মায়ের অদম্য ভালোবাসা নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা

আখাউড়ায় চার গুণি ব্যক্তি ও ১৩৩ মেধাবীকে সংবর্ধনা

আখাউড়ায় চার গুণি ব্যক্তি ও ১৩৩ মেধাবীকে সংবর্ধনা

বাদল আহাম্মদ খান, আখাউড়া থেকে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ‘গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন’ নামের একটি সংগঠন শনিবার চার গুণি ব্যক্তি ও ১৩৩ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। রাণীখার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে এসএসসি ও এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে সাবেক গণপরিষদ সদস্য প্রয়াত সৈয়দ একেএম এমদাদুল বারীকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়। তিনি রাণীখারে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ পাঁচটি প্রতিষ্ঠান স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়া গ্রামে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক মো. মুজিবুর রহমান আজাদকে সম্মাননা দেওয়া হয়। মরণোত্তর সম্মাননা পেয়েছেন, শেখ মো. ফজলুল হক ও তাজুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এজেডএম আরিফ হোসেন। সভাপতিত্ব করেন রাণীখার গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (বিশেষ শিক্ষা) মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা জেলা কমান্ডার মোহাম্মদ মোস্তাক আহমদ এবং ট্রিমকো বাংলাদেশ কম্পানি লিমিটেডের ডেপুটি ম্যানেজার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক মো. আবদুর রউফ ভূঞা জানান, এ বছর মোট ৪ জন গুণী ব্যক্তিকে ও ১৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধিতদের ক্রেস্ট প্রদান করা হয়। তিনি আরো জানান, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এবং এলাকার শিক্ষা ও উন্নয়নে অবদান রাখা ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ