বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

রাণীশংকৈলে আওয়ামী লীগের ৫-নেতাকর্মী গ্রেপ্তার 

রাণীশংকৈলে আওয়ামী লীগের ৫-নেতাকর্মী গ্রেপ্তার

মাহাবুব আলম,রাণীশংকৈল ঠাকুরগাঁও থেকে :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২০ এপ্রিল রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পৌর শহরের শিমুলতলী এলাকার সিরাজুল ইসলাম ছেলে মামুনুর অর রশিদ (৬০)পৌর আওয়ামীলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক, কলেজ পাড়া এলাকার হরেন্দ্রনাথ বসাকের ছেলে অজয় বসাক (৫২) আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সদস্য, ঈদগাঁও এলাকার মুসা মাস্টারের ছেলে ইউসুফ আলী (৩৩) হোসেনগাঁও এলাকার আব্দুল বাসেদের ছেলে দুলাল হোসেন (৩২) ও বন্দর এলাকার নাজমুল আলমের ছেলে সানোয়ার হোসেন(সানী)(২২)।

থানার ওসি মুহা: আরশেদুল হক আরো জানান,রাণীশংকৈল থানার মামলা নম্বর ২(২)২৫ ও ১১(৪)২৫ পৃথক দুটি মামলায়, ছিনতাই, সন্ত্রাস বিরোধী আইন,ও বিস্ফোরক দ্রব্য, আইনের তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ