মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ে নতুন উপজেলার দাবীতে সংবাদ সম্মেলন। নেছারাবাদের গুয়ারেখা বিএনপির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন। নেছারাবাদে নিখোঁজের ১২ ঘন্টা পরে পরিত্যক্ত বাড়ি থেকে নির্মল ওঝার লাশ উদ্ধার নেছারাবাদে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী তে প্রতিমন্ত্রী সোহেল মনজুর সুমন ​নেছারাবাদে বিএনপি’র মে দিবসের র‍্যালি ও আলোচনা সভা নেছারাবাদে এক ব্যাবসায়িকে ভ্রাম্যমান আদালতের জরিমানা। স্বরূপকাঠিতে হাত-পা বিহীন নবজাতক, বাবার অস্বীকৃতির মাঝেও মায়ের অদম্য ভালোবাসা নেছারাবাদে শ্রী গুরু সংঘের আয়োজনে শুভ অক্ষয় তৃতীয়া অনুষ্ঠান সম্পন্ন। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩

নেছারাবাদের গুয়ারেখা বিএনপির জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন।

বিশেষ প্রতিনিধি।

নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়। ৩১ মে শনিবার বাদ আছর রাজবাড়ী বাজারে বিপুল সংখ্যক নেতাকর্মী এবং জনসাধারনের উপস্হিততে দোয়া এবং আলোচনা সভার
মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করা হয়।উক্ত অনুষ্ঠানে মহান এই ব্যাক্তির রাজনৈতিক এবং ব্যাক্তিগত গুনাবলী নিয়ে বিশেষ আলোচনা করেন কেন্দ্রীয় মৎসজীবি দলের সাবেক আহবায়ক সাইদুল ইসলাম টুকু,নেছারাবাদ উপজেলা মৎসজীবি দলের সদস্য সচিব মাহমুদ হাসান,যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সাদী,ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম,সেচ্ছাসেবক দল নেতা রাজু আহম্মেদ প্রমুখ।বক্তারা বলেন স্বাধীনতা উত্তর স্বৈরশাসকরা বারবার ক্ষমতায় এসে গনতন্ত্র হত্যা করেছিল।সর্ব প্রথম জিয়াউর রহমান বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্ঠা করে গনতন্ত্রের পথ পুনরুজ্জীবিত করেছেন তারই ধারাবাহিকতায় দেশনেত্রী খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ধারা অব্যাহত রেখেছেন বলেই সব দল গুলো নির্বাচন করার সুযোগ পাচ্ছে।জিয়াউর রহমানের আদর্শ ধরে রাখতে পারলেই একজন দেশ প্রেমিক মানুষ হিসেবে গড়ে ওঠা সম্ভব। সবশেষে দোয়া ও মোনাযাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ