শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩ নেছারাবাদে মসজিদের টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে। নেছারাবাদে খাল খননের উদ্যোগের মাঝেই ভরাটের অভিযোগ, তানভীর মহরির বিরুদ্ধে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর। মাননীয় প্রধানমন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষন হ্যান্ডবিলেই মিলল খুনের ক্লু, দূরদর্শিতায় প্রশংসায় ভাসছেন নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান পিরোজপুরের নেছারাবাদে মাথাবিহীন লাশ উদ্বার।গ্রেফতার ১। যারা বলে টুপি ছাড়া নামায হয় তারা ধোঁকাবাজ- ছারছীনা পীর।

মুন্সিগঞ্জে শ্রীনগরে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

মুন্সিগঞ্জে শ্রীনগরে কবরস্থান থেকে কঙ্কাল চুরি
ওসমান গনি
মুন্সিগঞ্জ থেকে।
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেঁজগাও কবরস্থান থেকে ০৫ টি লাশের আংশিক অংশ চুরি হয়েছে। গতকাল রাতে যে কোন সময়ে এ কংকাল গুলো চুরি হয়।চুরি যাওয়া কবরগুলো হলো, ১/ মোঃ আব্দুল সামাদ শেখ, পিতা-মরহুম ফরমান শেখ, ২/মরহুম মোসাঃ সায়মা সুলতানা মিতু, পিতা- মরহুম ওহাব, ৩/ মরহুম শেখ আজমল, পিতা-শেখ হেলাল, সর্ব সাং বেজাগাও ৪/ মরহুম মোসাঃ হাসিনা বেগম, পিতা-মরহুম রফিক চৌধুরী, সাং বাসাইলভোগ, শ্রীনগর, মুন্সিগঞ্জ ও একটি অজ্ঞতানামা কবরের লাশের আংশিক কঙ্কাল চুরি হয়। উল্লেখ্য, মেডিকেল কলেজ ছাত্রদের পেশাগত শিক্ষার প্রয়োজনে ও তান্ত্রিক এবং জাদুকরদের কালো জাদুর কাজে জন্য অনেক সময় মানুষের কঙ্কাল প্রয়োজন হওয়ায় এবং এর বাজার মূল্য অত্যাধিক হওয়ায় একটি চক্র সক্রিয়ভাবে লোক চক্ষুর অন্তরালে কবরস্থান থেকে কঙ্কাল ও এর অংশবিশেষ চুরি করতে পারে। এছাড়াও বেজগাঁও কবরস্থান ঢাকা-মাওয়া মহাসড়কের পার্শ্ববর্তী ও নির্জন স্থানে হওয়ায় এখান থেকে কঙ্কাল ও এর অংশবিশেষ চুরি করে দ্রুত সময়ে পালিয়ে যাওয়া সম্ভব।
বেঁজগাও কবরস্থান মসজিদ ও মাদ্রাসার সভাপতি আবুল কালাম কানন জানান, এর আগে ২০২২ সালে একবার এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছিলো।তখন আমারা থানায় জিডি করেছিলাম।আজ সকালে মতুয়াল্লি সাহেবের ফোন পেয়ে জানতে পেরে পুলিশকে খবর দিয়ে তাদের নিয়ে দেখতে পাই কবরস্থানের ৫ টি কবর খুঁড়ে কঙ্কাল গুলোর আংশিক অংশ চুরি করে নিয়ে গেছে।

শ্রীনগর থানার ওসি মোঃ শাকিল জানান, খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বেজগাও কবরস্থান থেকে ০৫টি লাশের আংশিক কঙ্কাল চুরি হওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ