মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

মসজিদ যেমন পাহারা দিতে হয়না তেমনি মন্দিরও পাহারা দিতে হবেনা – শামীম সাঈদী

মোঃ আরিফ বিল্লাহ (রুবেল) নেছারাবাদ (পিরোজপুর) সংবাদ দাতা :

গতকাল ২০ নভেম্বর জুমাবার নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী। তিনি সুধী সমাবেশে বক্তৃতা প্রদান কালে বলেন,আপনারা মসজিদে একজন ইমাম রাখার ক্ষেত্রে ইমামের টুপি, পাঞ্জাবি, পাজামা, দাড়ি সহ সবকিছু ঠিকমতো আছে কি-না দেখেন কিন্তু ৫বছরের জন্য যিনি ইমাম হবেন তার চরিত্র ও যোগ্যতা দেখে ভোট দেওয়া উচিত। তাকে যদি ভোট দিয়ে সংসদে পাঠানো হয় তাহলে তিনি প্রকল্পের কাজের পরিচিতি করে এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে সামনে রেখে জনগণের সামনে কাজের জবাবদিহিতার সুযোগ করে দিবেন। তিনি হিন্দুদের উদ্দেশ্য করে বলেন, আপনাদেরকে সংখ্যালঘুর মধ্যে আবদ্ধ করে রাখতে চাই না, আমরা সবাই বাংলাদেশী। মসজিদ যেমন পাহারা দিতে হয়না তেমনি মন্দিরও পাহারা দিতে হবেনা।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো ছিদ্দিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর জনাব মো আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যান ফেডারেশনের পিরোজপুর জেলার সিনিয়র সহ-সভাপতি জি এম মোস্তফা মূসা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মো মহিউদ্দিন।
‎
‎এ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও পৌর সভাপতি মাওলানা মো জহিরুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো সাইদুর রহমান,  মিডিয়া বিভাগের সভাপতি ও সমাজ কল্যান সেক্রেটারি মো গোলাম আযম আছলাম, দৈহারী ইউনিয়নের সভাপতি মাওলানা মো আ হালিম, সোহাগদল ইউনিয়নের সভাপতি মো মাসুম বিল্লাহ, গুয়ারেখা ইউনিয়ন সভাপতি মো বাবুল হোসেন, ঢাকাস্থ নেছারাবাদ ফোরামের নেতৃবৃন্দ মোহাম্মদ শরীফ আহসান ও এডভোকেট মো খালিদ হোসেন, জলাবাড়ী ইউনিয়ন সভাপতি মো আবু সুফিয়ান, বলদিয়া ইউনিয়ন সেক্রেটারি মো মিরাজ আঁকন, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুটিয়াকাঠী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা সিরাজুম মুনিরা, সভাপতিত্ব করেন মাওলানা শাহ মো জাকির।
‎
‎এছাড়ও বিকাল ৩:৩০মি উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সেহাঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামাতের উদ্যোগে শুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। হাফেজ মোহাম্মদ শরীফ -এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মো আবু হানিফ। উভয় সুধী সমাবেশে এলাকার জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ