মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই অভ্যুত্থানে আহতদের মাঝে ঈদ উপহার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই অভ্যুত্থানে আহতদের
মাঝে ঈদ উপহার বিতরণ

বাদল আহাম্মদ খান
মাদারীপুর থেকে।

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে পাঁচজনকে ঈদ উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর উদ্যোগে এসব ঈদ সামগ্রী দেওয়া হয়।
ঈদ সামগ্রী পেয়েছেন, আহতদের মধ্যে আশরাফুল ইসলাম তিতাস, রাশেদ মিয়া ও দীন ইসলাম। আহত সাংবাদিকদের মধ্যে ঈদ উপহার পেয়েছেন আরটিভির জেলা প্রতিনিধি আজিজুর রহমান পায়েল ও চিত্র সাংবাদিক জয় আহমেদ। এ সময় জেলা বিএনপি নেতৃবৃন্দের মধ্যে আহবায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম, সদস্য বেলাল উদ্দিন সরকার তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল-আমীন শাহীন, সাধারন সম্পাদক মো. মফিজুর রহমান লিমন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সম্মানে প্রেস ক্লাবে ইফতারের আয়োজন করেন জেলা বিএনপি’র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ি কবির আহমেদ ভুইয়া।
ছাত্রদল নেতা সমীর চক্রবর্তী জানান, এ আয়োজনের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের মাঝে ঈদ সামগ্রী উপহার দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আহতদের তালিকা ধরে ঈদ উপহার পৌঁছে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ