বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে দেওয়ানগঞ্জে প্রতিবাদের ঝড় পিরোজপুরের নেছারাবাদে পাওনা টাকা চাওয়ায় মারপিটের অভিযোগ নেছারাবাদে শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত “৬৩৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন”। ​নেছারাবাদে নজরু‌লবর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত। নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদারের লাশ উদ্ধার নেছারাবাদে বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৪ পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন

বিরল প্রেস ক্লাবে মরহুম সাংবাদিক গোলাম মাবুদ দুলু ও মরহুম সাংবাদিক আব্দুল মজিদ স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিরল প্রেস ক্লাবে মরহুম সাংবাদিক গোলাম মাবুদ দুলু ও মরহুম সাংবাদিক আব্দুল মজিদ স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ,
বিরল (দিনাজপুর) থেকে।

বিরল প্রেস ক্লাবে মরহুম সাংবাদিক গোলাম মাবুদ দুলু ও মরহুম সাংবাদিক আব্দুল মজিদ এর স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জেলা জামায়াতের ওলামা ও তালীমুল বিভাগের সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর সভাপতি জি এম হিরু, সহসভাপতি কোরবান আলী সোহেল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বাদল, উপজেলা জামায়াতের সেক্রেটারী আজমীর হোসাইন, ধর্মপুর বনবীটের বীট অফিসার মহসিন আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ (অবঃ) মোঃ কামরুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিস এর বিরল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ আনোয়ার হোসেন, পৌর বিএনপি’র সহসভাপতি আসাদুল হক হিরা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলাল, বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সভাপতি আনিসুজ্জামান মিলন, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ স্কাউটস বিরল উপজেলার সম্পাদক এ কে এম ইকরামুল হক, ফরক্কাবাদ নুরল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ/প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ জিল্লুর রহমান, সাবেক ভিপি মঞ্জুর রহমান মহবুর, বিরল উপজেলা ছাত্র কল্যাণ সমিতি- ঢাকা এর সাবেক সভাপতি প্রকৌশলী মমতাজুর রহমান মিন্টু, সাবেক সভাপতি প্রকৌশলী মওসুম কবীর রাব্বী, ছাত্র প্রতিনিধি রেজওয়ান পারভেজ, মন্টু, মুজাহিদ, মাদ্রাসাতুল সুফ্ফা হুফ্ফাজুল কুরআন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর পরিচালক হাফেজ মাওলানা ক্বারী মোঃ আরমান আলী, দোকানদার মালিক সমিতির সভাপতি আকতার হোসেন বাবু, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জহির, নির্বাহী সদস্য দিপঙ্কর রায়, মুসলিম হক, আব্দুল আজিজ, আবুল কালাম আজাদ প্রমূখ। স্মরণ সভা শেষে মরহুম সাংবাদিক গোলাম মাবুদ দুলু ও মরহুম সাংবাদিক আব্দুল মজিদ এর আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ