বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

বিরলে মানবতার রক্তদান মঞ্চের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিরলে মানবতার রক্তদান মঞ্চের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ,
বিরল (দিনাজপুর) থেকে।

হই রক্তদাতা, জয় করবো মানবতা, এই শ্লোগানকে সামনে রেখে বিরলে অনুষ্ঠিত হল মানবতার রক্তদান মঞ্চের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোচনা সভা।
রোববার সকালে বেতুড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে মানবতার রক্তদান মঞ্চের সভাপতি নায়িম হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামের সঞ্চালোনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএনপির নির্বাহী সদস্য ও দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিরল উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ সভাপতি ফিরোজ হোসেন, ৪নং শহরগ্রাম ইউনিয়ন শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক আজিমুল ইসলাম, ২নং ফরক্কাবাদ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান বুলেট ও রুস্তম আলী, সদস্য আলম বাবু, ৬নং ভান্ডারা শাখা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, যুব দলের সভাপতি লতিফুল আলম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বেতুড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ