শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির আহ্বানে নবজাগরণ: সারা দেশে বরণ করে নেওয়া হলো নতুন বছর ১৪৩৩ নেছারাবাদে মসজিদের টাকা আত্মসাৎ ও জমি দখলের অভিযোগ সাবেক সচিবের বিরুদ্ধে। নেছারাবাদে খাল খননের উদ্যোগের মাঝেই ভরাটের অভিযোগ, তানভীর মহরির বিরুদ্ধে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী বরিশালে ষড়যন্ত্রের শিকার স্বেচ্ছাসেবক দল নেতা সজিব-অপপ্রচারের অভিযোগ! নেছারাবাদের নান্দুহার বাজারে তুচ্ছ ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর। মাননীয় প্রধানমন্ত্রী মহাদয়ের দৃষ্টি আকর্ষন হ্যান্ডবিলেই মিলল খুনের ক্লু, দূরদর্শিতায় প্রশংসায় ভাসছেন নেছারাবাদ থানার ওসি মেহেদী হাসান পিরোজপুরের নেছারাবাদে মাথাবিহীন লাশ উদ্বার।গ্রেফতার ১। যারা বলে টুপি ছাড়া নামায হয় তারা ধোঁকাবাজ- ছারছীনা পীর।

বরগুনায় গ্রাম আদালত বিষয়ক বিশেষ কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত

 মোঃ সোহরাব হোসেন : বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হলো গ্রাম আদালত বিষয়ক এক বিশেষ কমিউনিটি মতবিনিময় সভা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় অংশ নেন স্থানীয় জনগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন, ইউপি সদস্যবৃন্দ, সমাজসেবী সংগঠনের প্রতিনিধিরা এবং সাংবাদিকগণ। সভার মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে আইনগত প্রক্রিয়াকে সহজ করা এবং স্থানীয়দের আইনি সচেতনতা বৃদ্ধি করা। সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সমন্বয়কারী সাদিয়া আক্তার গ্রাম আদালতের কার্যক্রম ও সচেতনামূলক দিক তুলে ধরেন। সভায় গ্রাম আদালত বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয় এবং গ্রাম্য নাটকের মাধ্যমে আদালতের বিচারক কার্যক্রম চিত্রিত করা হয়, যাতে স্থানীয়রা এ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারেন। সভায় অংশগ্রহণকারীরা জানান, এই মতবিনিময় সভার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছেন এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তির জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। এ ধরনের সচেতনতামূলক সভা ভবিষ্যতেও আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। স্থানীয় পর্যায়ে আইনি সেবা সহজলভ্য করতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও প্রসারিত করার আহ্বান জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ