মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

পার্টনার কংগ্রেস বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

পার্টনার কংগ্রেস বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মিঠুন পাল, পটুয়াখালী জেলা থেকে।

পটুয়াখালীর গলাচিপায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগামের আওতায় “পার্টনার কংগ্রেস” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা কৃষি অফিসারের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি), খামারবাড়ি, পটুয়াখালী—কৃষিবিদ এইচ এম শামীম। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরজু আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. আকরামুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, জামায়াতে ইসলামীর আমির মো. জাকির হোসেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং সহকারী প্রকৌশলী মো. আবদুর রহমান।

আলোচনা সভায় PARTNER কর্মসূচির লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে কৃষকদের সাথে আলোচনা হয়। এছাড়াও স্থানীয় কৃষকদের অংশগ্রহণে টেকসই কৃষি উন্নয়নের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে মতবিনিময় হয়।

সভায় বিভিন্ন পর্যায়ের কৃষি উদ্যোক্তা ও স্থানীয় কৃষকেরা অংশগ্রহণ করেন এবং কর্মসূচির কার্যকারিতা নিয়ে মতপ্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ