বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নেছারাবাদে গাজা সেবনের দায়ে একজনকে জেল জরিমানা। পিরোজপুরের নেছারাবাদে একই রাতে তিন বাসায় ডাকাতি, আতঙ্কিত এলাকাবাসী মৎস্য সম্পদ রক্ষায় নেছারাবাদে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট সালিশি বৈঠকে অনুপস্থিত ইউপি সদস্য স্বপন সরদার, মুঠোফোনও বন্ধ! আসন্ন নেছারাবাদ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ ড্রেজার উধাও: ১৮ ঘণ্টা পর নাবিকরা ফিরলেও ড্রেজার নিখোঁজ।। নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের জানাজা সম্পন্ন দেওয়ানগঞ্জে অবৈধ ভাবে কৃষিজমির মাটি কেটে বিক্রি, মিজানের ১ বছরের কারাদণ্ড বিশিষ্ট রাজনৈতিক বীর, মাটি ও মানুষের নেতা ওহিদুজ্জামান ওয়াহিদ আর নেই। তিনি ছিলেন নেছারাবাদবাসীর ভালবাসার প্রতীক নেছরাবাদে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব অবহেলার অভিযোগ।

নেছারাবাদে খালেদা জিয়ার জন্য দোয়া রুপ নিল জনসভায়।

আরিফ বিল্লাহ।নেছারাবাদ(পিরোজপুর) প্রতিনিধি।

দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার দোয়া মাহফিল রুপ নিলো বিশাল জনসভায়।এযেন আপোষহীন নেত্রী তিন বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার প্রতি মানুষের ভালোবাসা এবং মমত্ববোধের প্রতিক।৪ ডিসেম্বর বিকাল ৪ টায় নেছারাবাদ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল সুটিয়াকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলের শুরুর আগেই হাজার হাজার নেতাকর্মী ও আমজনতার উপস্হিতিতে বিদ্যালয় মাঠ এবং আশ পাশের রাস্তাঘাটে ছিলনা তিল পরিমান ঠাই।১২৮ পিরোজপুর ২ আসন(নেছারাবাদ,কাউখালী,ভান্ডারীয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মন্জুর সুমনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দসুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান,সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াহিদ,সদস্য সচিব আবদুল্লাহ আল বেরুনী সৈকত,উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ উদ্দিন প্রমুখ।আলোচনা শেষে প্রিয় নেত্রীর রোগ মুক্তি ও সুস্হতা কামনায় অশ্রিসিক্ত হৃদয়ে দোয়া ও মোনাযাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ