সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিরোজপুরের নেছারাবাদে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত পিরোজপুর জেলা গোয়েন্দা সংস্হার অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুইজন। ‎নেছারাবাদ(স্বরূপকাঠি) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি। রংপুরে বাংলাদেশ প্রেসক্লাব: সাংবাদিকদের অধিকার আদায়ে সাংগঠনিক শক্তির নতুন বার্তাঃ সাংবাদিক নেতা ফরিদ খাঁন নদীভাঙনে নিঃস্ব রোমিলা বেগম: ‘আমারে একটা মাথা গোঁজার ঠাঁই দেও বাবা’ প্রানী চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা ১৫ আগষ্ট ২০২৬ ইং নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় আনসার ও ভিডিপি কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ পালিত। পিরোজপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ১৩ আগষ্ট গুপ্তদের সাথে বিএনপির কখনও তুলনা হয়না।নেছারাবাদে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।

নেছারাবাদে খালেদা জিয়ার সুস্হতা কামনায় দোয়া মাহফিল।

আরিফ বিল্লাহ। বিশেষ প্রতিনিধি।

বিএনপি চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে নেছারাবাদ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।

২৯ নভেম্বর শনিবার বাদ মাগরিব ইন্দেরহাট অটেোষ্ট্যান্ড সংলগ্ন বিএনপি কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের আগে সোহাগদল ইউনিয়ন বিএনপির আহবায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইসতিয়াক আহম্মেদ সেহাগ,মাসফিক সেহেল,রাজিব রায়হান সুটিয়াকাঠী ইউনিয়ন বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম নিপু,সারেংকাঠী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম,উপজেলা জাসাসের আহবায়ক আরিফ বিল্লাহ,জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান সুহান প্রমুখ অংশ নেন।

বক্তারা বলেন বাংলাদেশের একমাত্র মহীয়সী নারী যিনি ৭১ এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রত্যেকটি ক্রান্তি লগ্নে প্রত্যক্ষ ভাবে নিজেকে বিলিয়ে দিয়েছেন।অল্প বয়সে স্বামী হারা হয়েছেন,তার ছোট ছেলে আরাফত রহমান কোকো ফ্যাসিষ্ট সরকারের হাতে জীবন দিয়েছে,তার পরিবারকে দীর্ঘ দিন প্রবাসে থাকতে হচ্ছে,বারবার কারাবরন করেছেন শারীরিক মানসিক অসহ্য জীবন
যাপন করার পরেও তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি।বারবার সুযোগ থাকার পরেও দেশের জনগনকে বিপদে রেখে বিদেশে পাড়ি জমাননি।

উপস্হিত সকলে দেশ নেত্রীর দ্রুত রোগ মুক্তি এবং সুস্হতা কামনা করেন।
সরকারি স্বরূপকাঠী কলেজ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা তাজাম্মুল হোসেন দোয়া ও মোনাযাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুক পেজ