নগরিতে চুরির অপবাদ দিয়ে শ্রমিককে হত্যার চেষ্টার অভিযোগ।
শাকিল আহমেদ জুবায়ের ঢাকা থেকে। গত ১৮/০৩/২৫ মঙ্গলবার আনুমানিক দুপুর ১ টার দিকে পুরান ঢাকার রাইসা বাজারের নাটবল্টু মার্কেটের সইদুল মোল্লা তার কারখানার শান্ত (১৫) নামের এক কিশোরকে চুরির অপবাদ দিয়ে গোপনাঙ্গে টর্চার ও গুম হত্যার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে শান্তকে উদ্ধার করে ঢাকা মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে ভুক্তভুগী শান্ত জানান, মহাজন সাইদুল মোল্লার শালা রাতুলের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিলো এমনকি আমার বাসায়ও অনেকবার এসেছে। গত বরিবার সে আমাকে বলে দের বস্তার মতো পুরান নাট-বল্টু দিয়ে বিক্রি করতে বলে এবং কিছুক্ষণ পরে মহাজন সাইদুল এসে আমাকে বলে, তুই এগুলো বিক্রি করো কেনো বলে আমাকে ভিতরে গোডাউনে নিয়ে একটি রড দিয়ে পায়ে অনেকগুলো বারি মারে পরে লাথি দিয়ে ফেলে দেয় এবং আমার বুকে লাগাতার লাথি মারতেই থাকে এমনকি আমাকে মেরে ফেলে লাশ গুম করে ফেলবে বলে আমার গোপনাঙ্গ ধরে কয়েকবার জোরে জোরে আঘাত করে। পরবর্তীতে আমার সাথে কি করেছে তা কিছুই মনে নেই।
শান্তর মা মরিয়ম অপরাধ তালাশকে বলে, সাইদুল মোল্লা আমাকে ফোন করে বলে আমার ছেলে নাকি চুরি করছে, তখন আমি বল্লাম আমার ছেলেকে কিছু বইলেননা আমি আইসা ওর বিচার করবো, সে আমাকে বলে ওর কি করা লাগে আমি করতাছি। তখন আমি মহল্লার নেতাদের নিয়ে কারখানায় যাই আর দেখি আমার ছেলে মেজেতে পরে আছে। আমি সাইদুলকে কিছু বলিনাই, আমি আমার ছেলেকে নিয়ে দ্রুত ঢাকা মিটফোর্ড হাসপাতালে যাই। আরো বলে, দেখেন দেশে আইন আছে সে মামলা দিতো, পুলিশে ধরিয়ে দিতো আমার ছেলেকে এভাবে মারলো কেনো। আমার এর বিচাট চাই।
এদিকে সাইদুল মোল্লা তার দোষ এরাতে বংশাল থানায় গিয়ে দুই লাখ টাকার মালামাল চুরি করেছে বলে শান্তর নামে একটি অভিযোগ করে।